ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

সিলেটে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে ইমন আচার্য্য নামে এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুরে নগরীর কোতোয়ালী থানা ও কিনব্রিজের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। পরে ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।